দুই দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ১ হাজার ৬৩৩ টাকা
২১ ও ১৮ ক্যারেটের পাশাপাশি সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে
টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৯ হাজার ১২৫ টাকা। প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে এর মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে এই মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা।
অন্যদিকে, ২১ ক্যারেট স্বর্ণের ভরিতে কমেছে ১ হাজার ৫৭৫ টাকা। ১৮ ক্যারেটে কমেছে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





