মূল অংশে যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ · ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
বিনোদন

কলেজছাত্রীদের ইভ টিজিংয়ের শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন

কেবিসির মঞ্চে পুরোনো অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা বলেন, ওই ঘটনা তাঁকে নারীদের হেনস্তার অনুভূতি বুঝতে সাহায্য করেছিল।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ · আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
কলেজছাত্রীদের ইভ টিজিংয়ের শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন, একসময় কলেজছাত্রীদের কাছ থেকে ইভ টিজিংয়ের শিকার হয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা তাঁকে বুঝতে শিখিয়েছে, রাস্তায় কোনো নারী কটূক্তি বা হেনস্তার শিকার হলে তাঁর কেমন অনুভূতি হতে পারে।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) অনুষ্ঠানের এক পর্বে নিজের জীবনের এ অজানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন অমিতাভ। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

কেবিসির মঞ্চে পুরোনো দিনের স্মৃতিচারণা করতে গিয়ে অমিতাভ বলেন, ‘আমি আপনাদের একটা গম্ভীর কথা বলতে চাই... প্রথমবার যেদিন আমরা মিরান্ডা হাউসে ঢুকলাম, হোস্টেলের ব্যালকনিতে বসে থাকা সব মেয়েরা একযোগে বলে উঠল আয়ে হায়ে কী চলন!’

অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ওই ঘটনার পরই বুঝতে পেরেছিলেন, কোনো নারী যখন এ ধরনের ইভ টিজিংয়ের শিকার হন, তখন তাঁর মনে কী প্রতিক্রিয়া তৈরি হয়। নিজের ওপর এমন ঘটনা না ঘটলে অন্যের অনুভূতি উপলব্ধি করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

অমিতাভের কথা শুনে মাধুরী দীক্ষিত হেসে জানতে চান, এরপর তাঁরা কী করেছিলেন। জবাবে স্বভাবসুলভ রসিকতায় অভিনেতা বলেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz