মূল অংশে যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
বিনোদন

দ্বিতীয় সংসারও ভাঙছে ‘বেবি ডল’খ্যাত কনিকা কাপুরের

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ · আপডেট: ৪ নভেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
দ্বিতীয় সংসারও ভাঙছে ‘বেবি ডল’খ্যাত কনিকা কাপুরের
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কনিকা কাপুর ও তাঁর স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে আবেগঘন বার্তা দিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই গায়িকা।

ইনস্টাগ্রাম পোস্টে কনিকা লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও পরিবার, অনেক চিন্তাভাবনার পর আমার স্বামী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তা বজায় রাখতে এবং সহানুভূতি ও সম্মান দেখাতে সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।’

আগেও ভেঙেছিল প্রথম সংসার

এটি কনিকা কাপুরের দ্বিতীয় বিচ্ছেদ। এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায়ী রাজ চান্দকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর দীর্ঘদিন লন্ডনে বসবাস করেন। তাঁদের সংসারে আয়না, সামারা ও যুবরাজ নামে তিন সন্তান রয়েছে। তবে ২০১২ সালে তাঁদের সম্পর্কের ইতি ঘটে। এরপর ভারতে ফিরে সংগীতজীবনে মনোযোগ দেন কনিকা।

বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ে

গৌতম হাথিরামানির সঙ্গে কনিকার পরিচয় প্রায় ১৫ বছরের। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তাঁরা দীর্ঘদিনের বন্ধু ছিলেন। এক সাক্ষাৎকারে কনিকা জানিয়েছিলেন, তিনি নিজেই গৌতমকে দুবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রথমবার ২০১৪ সালে এবং দ্বিতীয়বার ২০২০ সালে। পরে ২০২১ সালের আগস্টে গৌতম তাঁকে বিয়ের প্রস্তাব দেন। অবশেষে ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

‘বেবি ডল’ গানেই পরিচিতি

২০১৪ সালে সানি লিওন অভিনীত ‘রাগিনি এমএমএস ২’ সিনেমার ‘বেবি ডল’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান কনিকা কাপুর। মিত ব্রোসের সুরে গানটি সুপারহিট হওয়ার পর বলিউডে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় ‘লাভলি’ গান গেয়েও প্রশংসা পান তিনি।

এরপর ‘রয়’ সিনেমার ‘চিটিয়া কালাইয়া’, ‘এক পহেলি লীলা’র ‘দেশি লুক’, ‘অল ইজ ওয়েল’-এর ‘নাচান ফার্রাতে’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর ‘দা দা দাসে’র মতো জনপ্রিয় গান উপহার দেন এই শিল্পী। এসব গান তাঁকে বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz