মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানকে ক্ষমা চাইতে হবে : আলিয়েভ

Saif প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ইরানকে ক্ষমা চাইতে হবে : আলিয়েভ

আজারবাইজানে ড্রোন হামলায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় ইরানের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আজারবাইজানের প্রেসিডেন্টের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, দেশটির স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র নাখচিভানের আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল, একটি স্কুল ও অন্যান্য এলাকা ইরানের কাপুরুষোচিত হামলার শিকার হয়েছে। এ ঘটনায় একটি জরুরি সভা আহ্বান করেছেন ইলহাম আলিয়েভ।

আলিয়েভ বলেন, ‘নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের ভূখণ্ডে ইরানি মনুষ্যবিহীন বিমানবাহী যান দিয়ে গুলি চালিয়েছে। লক্ষ্য ছিল বেসামরিক মানুষ। আজারবাইজান রাষ্ট্র এই কুৎসিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। যারা এটি করেছে, তাদের অবিলম্বে জবাবদিহি করতে হবে।’

এই ঘটনার পর আজারবাইজান বাকুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। যদিও ইরানের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আজারবাইজানে কোনো ড্রোন হামলা করেনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz