মূল অংশে যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ · ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

দিল্লিতে থাকা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ · আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
দিল্লিতে থাকা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অনুশোচনা প্রকাশ না করা পর্যন্ত জনগণ তাদের রাজনীতিতে ফিরতে দেবে না বলে জানান তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগরী মাদরাসায় এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত, এখনো দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেনি এবং গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লিতে অবস্থান করছে, তারা আর বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় বহু মানুষ শহীদ হয়েছেন। তাঁদের অনেকের নাম ও কবরের ঠিকানাও এখনো জানা যায়নি।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া আগের শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার এবং প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, লাখ লাখ মানুষ হামলা, মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেন, ‘আমরা কি আবার সেই ফ্যাসিবাদের পুনরাগমন চাই?’ তিনি অভিযোগ করেন, গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে।

ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা একটি দলের সমালোচনা করে তিনি বলেন, দলটি নিজেদের ইসলামী দল দাবি করলেও নির্বাচনি ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা বলেনি। ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করে তারা দেশে বিভক্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, তাঁদের দল ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি বাদ দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি তা পুনঃস্থাপন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনরায় ধারণ করা হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz