মূল অংশে যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ · ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

দ্বিতীয় দিনে সেন্টমার্টিনে যাচ্ছেন ৩ জাহাজে ১৫৫৪ পর্যটক

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ · আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
দ্বিতীয় দিনে সেন্টমার্টিনে যাচ্ছেন ৩ জাহাজে ১৫৫৪ পর্যটক

দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরুর দ্বিতীয় দিনে তিনটি জাহাজে করে পর্যটক যাচ্ছেন দ্বীপটিতে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে ছেড়ে যাওয়া তিন জাহাজে মোট ১ হাজার ৫৫৪ জন পর্যটক রয়েছেন।

চলতি মৌসুমে এদিন প্রথমবারের মতো সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। এর সঙ্গে রয়েছে এমভি বারো আউলিয়া।

জাহাজ তিনটির মধ্যে এমভি বারো আউলিয়ায় ৬১৯ জন, এমভি কর্ণফুলীতে ৩৮৭ জন এবং এমভি টেকনাফে ৫৪৮ জন পর্যটক রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৮৩৬ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে এমভি বারো আউলিয়া। পরে রাতেই জাহাজটি কক্সবাজারে ফিরে আসে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম কাজল জানান, সেন্টমার্টিনগামী পর্যটকদের জন্য একমুখী জাহাজভাড়া সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভাড়ার টিকিটে কেবিনের সুবিধা রয়েছে।

এবার শুধু কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। টেকনাফ বা অন্য কোনো স্থান থেকে জাহাজ ছাড়ার অনুমতি নেই। এ ছাড়া পর্যটকদের দ্বীপে ভ্রমণের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে ট্রাভেল পাস সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz