মূল অংশে যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ · ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়যাত্রা শুরু

প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ; জয়সূচক গোল করেন ইব্রাহিম।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ · আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন ইব্রাহিম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস বক্সে থাকা বিশ্বনাথের কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার করেন ভুটানের এক ডিফেন্ডার। ফিরতি বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জামাল ভূঁইয়া। তবে ভুটানের রক্ষণভাগে আটকে যায় সেই প্রচেষ্টা।

১৮ মিনিটে আবারও সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবের ক্রস থেকে বিশ্বনাথের নেওয়া হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২৫ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বিশ্বনাথ। ফাঁকা জায়গায় বল পেয়ে তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৯ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন বিশ্বনাথ। সামনে শুধু ভুটানের গোলরক্ষককে পেয়েও কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান ইব্রাহিম। তার এই গোলেই এগিয়ে যায় বাংলাদেশ।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় ভুটান। তবে বাংলাদেশের রক্ষণ ভেদ করে গোল করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz