মূল অংশে যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ · ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে রাস্তায় ছয় লাখ মানুষ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ · আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
সরকারি পরিষেবার উন্নতি ও বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সে পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিলেন সরকারি, বেসরকারি কর্মীরাও।ছবি: Jeffrey Schaeffer/AP Photo/picture alliance
সরকারি পরিষেবার উন্নতি ও বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সে পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিলেন সরকারি, বেসরকারি কর্মীরাও।ছবি: Jeffrey Schaeffer/AP Photo/picture alliance

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি পরিষেবার মান উন্নয়নের দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন ছয় লাখেরও বেশি মানুষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে আয়োজিত এ বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও অংশ নেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লোরাঁ নুনেজ জানিয়েছেন, বিক্ষোভকারীর সংখ্যা প্রথমে ২ লাখ ৭০ হাজার থাকলেও দুপুরের দিকে তা বেড়ে ছয় লাখে পৌঁছায়। সরকারি ও বেসরকারি খাতের পাঁচটি শ্রমিক ইউনিয়ন এ বিক্ষোভের ডাক দেয়।

গত মাস থেকেই ফ্রান্সে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। এবার তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন খাতের কর্মীরাও। বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ও বেতন বৃদ্ধি, কর সংস্কার এবং শিক্ষাসহ সরকারি পরিষেবার মান উন্নয়ন।

এর আগে অক্টোবরে বিক্ষোভ সহিংস রূপ নেয়। এ সময় বিভিন্ন দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এসব ঘটনার জন্য অতি-বামপন্থিদের দায়ী করেন। পাশাপাশি বিক্ষোভ নিয়ন্ত্রণে আরও নিরাপত্তাকর্মী মোতায়েনের ঘোষণা দেন।

বৃহস্পতিবার প্যারিস, লিয়ঁ ও মার্সেইসহ বিভিন্ন শহরে বিক্ষোভ সামাল দিতে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। দেশজুড়েই নিরাপত্তা জোরদার করা হয়। অধিকাংশ স্থানে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও লিয়ঁতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। দিনের শেষ দিকে প্যারিসের আইফেল টাওয়ারের কাছেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।

শিক্ষা, রেল, হাসপাতাল ও ডাক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি ইউনিয়নগুলো এ আন্দোলনে অংশ নেয়। শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, শিক্ষাকর্মীদের ১৫ শতাংশের কিছু বেশি ধর্মঘটে যোগ দিয়েছেন। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

অন্যদিকে, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধর্মঘটের কারণে ট্রেন চলাচলে সামান্য প্রভাব পড়েছে।

তথ্যসূত্র: ডয়চে ভেলে

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz