মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর

এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ ৫ থেকে ৯ নভেম্বর; ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর
শিক্ষার্থী। ছবি: ফাইল

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ করতে হবে ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে। তবে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আবেদন ফরম পূরণের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

পরীক্ষার্থীরা পরীক্ষার প্রয়োজনীয় ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে পারবেন। টাকা জমা দেওয়ার রসিদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের তত্ত্বীয় প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি বিষয়ের জন্য ২৫ টাকা ফি দিতে হবে। এর সঙ্গে কেন্দ্র ফি হিসেবে আরও ৪৫০ টাকা জমা দিতে হবে। সব মিলিয়ে একজন শিক্ষার্থীকে মোট ৬০০ টাকা দিতে হবে।

শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ও ফরম পূরণের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) শিগগিরই প্রকাশ করা হবে।

ফি জমা দেওয়ার এক দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নেওয়া হবে। তালিকার প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকতে হবে। পরীক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত তালিকার প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz