মূল অংশে যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ · ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ · আপডেট: ৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল এক অনন্য বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ‘সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং’ প্রদর্শনের মাধ্যমে এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা বহন করে স্কাইডাইভ করবেন।

প্যারাশুটিং প্রদর্শনীর আগে, বেলা ১১টায় একই স্থানে তিন বাহিনীর অংশগ্রহণে পৃথক ফ্লাই-পাস্ট অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে জমকালো ‘বিজয় দিবস ব্যান্ড শো’।

এছাড়া ঢাকার বাইরেও দেশের অন্যান্য শহরে সশস্ত্র বাহিনীর ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সারা দেশে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী ব্যান্ড শোয়ের আয়োজন করবে। এসব অনুষ্ঠান জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তথ্যসূত্র : বাসস

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz