মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

হাদি হত্যা: মেঘালয়ে ফয়সালের দুই সহযোগী গ্রেপ্তার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
হাদি হত্যা: মেঘালয়ে ফয়সালের দুই সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে বড় অগ্রগতি। মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান দেশ ছেড়ে ভারতে পালিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ভারতের মেঘালয় রাজ্যে তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

রোববার রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী ৭–১০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার আশা করছে পুলিশ।

পুলিশ জানায়, পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে ফয়সাল ও তার সহযোগীরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণে শুটার ও সহযোগীদের শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার, ছয়জন দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz