মূল অংশে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

ভারতে খেলতে না যাওয়া নিয়ে বাংলাদেশ অনড়: বিসিবি সভাপতি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ · আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ভারতে খেলতে না যাওয়া নিয়ে বাংলাদেশ অনড়: বিসিবি সভাপতি

ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে সরাসরি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এ নিয়ে অনেক কথা হচ্ছে।  সেখানে খেলা নিয়ে বুধবার ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বিসিবির কর্মকর্তারা আলোচনা করেছেন। সচিবালয়ের আলোচনায় না খেলার বিষয়ে অনড় সবাই। বরং ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলার বিষয়টি তুলে ধরেছে বিসিবি। 

বুধবার বিকাল ৪ টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্তারা। সেখানে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন ফারুক আহমেদ সহ আরও বেশ কয়েকজন পরিচালক।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেছেন ,‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবার আইসিসিকে চিঠি দেয়া হবে।’

ক্রীড়া উপদেষ্টাও গণমাধ্যমে শুরুতে কথা বলেছেন। তার ভাষ্য ছিল, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনও আপোষ করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।’

ভারতে না যাওয়া নিয়ে নিজেদের অবস্থান জোরালো কণ্ঠে তুলে ধরেন তিনি, ‘এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আশা করি আমরা সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করবে, আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে।’

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz