মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
জাতীয়

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না: শিক্ষামন্ত্রী

Saif প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকদের বিভিন্ন দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে কী ভূমিকা রাখবেন সে বিষয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি বলেন, “শুধু সমস্যার দিক তুলে ধরলে হবে না, শিক্ষার উন্নয়নে আপনাদের দায়িত্বও পালন করতে হবে।”

ঈদ বোনাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, শতভাগ ঈদ বোনাসের দাবি পর্যালোচনা করা হবে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তবে চলতি বছরের বাজেটে এ সংক্রান্ত কোনো উল্লেখ না থাকায় তা নিয়ে আলোচনা প্রয়োজন বলেও জানান তিনি।

৬৪ জেলায় একজনও সৎ ব্যক্তি নেই—এমন অভিযোগের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে তারা দুর্নীতি না করার শপথ নিয়েছেন। “আমরা দুর্নীতি করি না, করবো না এবং কাউকে করতেও দেব না,”—বলেন তিনি