মূল অংশে যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ · ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

সাভারে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, পুড়ল আসন ও ভেতরের অংশ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ · আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
সাভারে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, পুড়ল আসন ও ভেতরের অংশ
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সাভারের জোরপুল এলাকায় মহাসড়কের আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ ও আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জোরপুল এলাকায় ঢাকা-আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০৪৭৪) পার্কিং করা ছিল। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কর্মীদের প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বাসটির ভেতরের অংশ ও আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কারা এ ঘটনায় জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, জোরপুল এলাকায় লাব্বায়েক পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz