চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে ছাত্রলীগের একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় ওই এলাকায় পুলিশের একটি টহল দল অবস্থান করছিল। মিছিলের চেষ্টা বুঝতে পেরে পুলিশ দ্রুত তাদের ধাওয়া দেয়।
এ সময় সেখানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারাও ধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান। পরে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং আশপাশের অলিগলিতে অভিযান চালিয়ে বিভিন্ন বয়সের ২০ জনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। সেখানে পুলিশের একটি দল অবস্থান করছিল। তারা ধাওয়া দিয়ে আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





