মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

ছাত্র সংসদ নেতাদের নিয়ে আগামীর রাজনীতি ভাবছেন জামায়াত আমির

পাঁচ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুক্রবার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ · আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ছাত্র সংসদ নেতাদের নিয়ে আগামীর রাজনীতি ভাবছেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা হবে এ আয়োজনে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন।

আয়োজকদের সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে তরুণদের নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্র ও রাজনীতি নিয়ে তাদের ভাবনা জানতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মতবিনিময়ে ছাত্ররাজনীতি, বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন ছাত্র সংসদের নেতারা। ইতোমধ্যে সবাই আমন্ত্রণ পেয়েছেন। ছাত্ররাজনীতি, ক্যাম্পাসের পরিস্থিতি ও আগামীর নেতৃত্বসহ নানা বিষয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করবেন তারা।

এর আগে বুধবার ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে এ আয়োজনের কথা জানান। তিনি বলেন, পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz