ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ
ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে প্রথম প্রতিঘাত করা হবে দেশীয় দালালদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে আমরা প্রথম প্রতিঘাত করবো লীগ এবং আধিপত্যবাদীদের এদেশীয় দালালদের ওপর। ভেতরে দালাল রেখে কোন যুদ্ধে জয়ী হওয়া যায় না।’
এর আগে মঙ্গলবার বাংলাদেশ দখলের বিতর্কিত হুমকি দেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিং। তার এ বক্তব্যের পর তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতারা তৎপর হন।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার বিজেপি বিধায়ক অর্জুন সিং মঙ্গলবার হুমকি দিয়ে বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেবো।’
এ বিষয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বিশ্বের সব জায়গায়ই রাজনীতিতে এরকম কিছু পাগল থাকে। বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





