মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
খেলাধুলা

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই : আসিফ নজরুল

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই : আসিফ নজরুল

ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সামনে এ কথা বলেন তিনি। 

আসিফ নজরুল বলেন, আইসিসির পর্যবেক্ষণ প্রমাণ করে ভারতে বিশ্বকাপ খেলার নিরাপত্তা ঝুঁকি আছে। তাই তাদের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের খেলার সুযোগ নেই।