মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে না।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোট শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে তারা ভোট বর্জনের কথা জানান।

এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, 'শুরু থেকেই আমাদের আশঙ্কা ছিল এটি সাজানো নির্বাচন হবে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছিলাম যে সুষ্ঠু নির্বাচন হবে না, কিন্তু প্রশাসন আমাদের দাবি উপেক্ষা করেছে।'

সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন হলে ভোটগ্রহণে অনিয়ম, জাল ভোট, নকল ব্যালট ব্যবহার, পোলিং এজেন্টদের কাজে বাধা দেওয়া এবং শিবির-সমর্থিত প্রার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

বৈশাখী বলেন, 'কয়েকটি হলে ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালির দাগ ভোট দেওয়ার পর মিলিয়ে গেছে। আবার কোথাও ভোটার তালিকায় ছবি না থাকায় দীর্ঘ সময় ভোট স্থগিত ছিল।'

তিনি আরও বলেন, 'শিবির-সমর্থিত প্রার্থী মেঘলা সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আটকায়নি। প্রশাসন স্পষ্টভাবে নিরপেক্ষতা হারিয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz