মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফিরলেন ফুটবলার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফিরলেন ফুটবলার
প্রতীকী ছবি

ইতালির সিসিলিতে একটি অপেশাদার ফুটবল ম্যাচে লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে। এ ঘটনায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং পুলিশ ডাকা হয়। তবে কেউ আহত হননি।

ঘটনাটি ইতালির তৃতীয় ডিভিশনের গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্নার মধ্যকার ম্যাচে ঘটে। খেলা চলাকালে গ্যালাকটিকের ১০ নম্বর জার্সিধারী ডেল পাওলিনি প্রথমে প্রতিপক্ষের বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করায় হলুদ কার্ড দেখেন। কিছুক্ষণ পর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লাথি মারলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনার পর রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে লাল কার্ড দেখান। খেলোয়াড়কে রক্ষা করতে গিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ান গ্যালাকটিকের কোচ কালান্দ্রাও। পরে তাকেও লাল কার্ড দেখানো হয়। এতে মাঠের উত্তেজনা আরও বেড়ে যায়।

লাল কার্ড দেখার পর ড্রেসিংরুমে চলে যান পাওলিনি। কয়েক মিনিট পর হাতে ছুরি নিয়ে আবার মাঠে ফিরে প্রতিপক্ষ দলের বেঞ্চের কাছে গিয়ে ভয় দেখাতে শুরু করেন। এক কর্মকর্তার গলায় ছুরি ধরেন বলেও অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে রেফারি ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনার পর ইতালির ফুটবল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিক পারতান্না। ভবিষ্যতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবটি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz