মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

৫৩ বলে ২০৪ রান, ২৮ ছক্কায় রেকর্ড গড়লেন সূর্যবংশী

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ · আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
৫৩ বলে ২০৪ রান, ২৮ ছক্কায় রেকর্ড গড়লেন সূর্যবংশী
ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি, দেড়শ ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এই বাঁহাতি ওপেনার। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ১৫টি চার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামেন সূর্যবংশী। ৫০ ওভারের ম্যাচে আরব আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই জয় তুলে নেয় ভারত।

ম্যাচে মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালে ২৯ বলে শতক পূর্ণ করেছিলেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

এরপর মাত্র ৪০ বলে দেড়শ রান পূর্ণ করেন সূর্যবংশী। এর আগে ৫৯ বলে দেড়শ রান করে নিজেরই গড়া রেকর্ড ভাঙেন তিনি। পরে ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এই তরুণ ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। ১০৩ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

ছক্কার রেকর্ডেও নতুন ইতিহাস গড়েছেন সূর্যবংশী। তাঁর ২০৪ রানের ইনিংসে ছিল ২৮টি ছক্কা। এর আগে পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৬টি ছক্কার রেকর্ড ছিল ভারতের তন্ময় আগারওয়ালের। আর ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ২৩টি ছক্কার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ডি’আর্চি শর্টের।

মাত্র ১৫ বছর বয়সে এমন অবিশ্বাস্য ইনিংস খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের একাধিক রেকর্ড নিজের করে নিলেন বৈভব সূর্যবংশী।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz