মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

ইবির ভাড়াকৃত বাসের ধাক্কায় শিক্ষার্থীর পিতার মৃত্যু

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ইবির ভাড়াকৃত বাসের ধাক্কায় শিক্ষার্থীর পিতার মৃত্যু

ইবি প্রতিনিধি‎

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়াকৃত বাস 'শানে খোদার' ধাক্কায় আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবার মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় লক্ষ্মীপুর বাজার সংলগ্ন এগারো মাইল এলাকায় এ ঘটনা ঘটে।‎‎এ ঘটনায় মৃত ব্যক্তি হলেন আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিখন ইসলামের পিতা মনোয়ার হোসেন (৪৫)।‎‎​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাস ‘শানে খোদা’ দ্রুতগতিতে নিয়ম ভেঙে সড়ক বিভাজকের উল্টো দিক দিয়ে চলার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ব্যাক্তি মোটরসাইকেলে আরোহী ছিলেন। ‎পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।‎‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, একটি ভাড়া বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় ড্রাইভার বাসটি ফেলে পালিয়ে যায়।‎‎তিনি আরও বলেন, কুষ্টিয়া পরিবহন মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছি। তারা ভিক্টিমের পরিবারের সাথে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটা ব্যবস্থা নিবেন। এটা যেহেতু ভাড়া করা বাস তাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এখানে আমাদের কিছু করার নাই।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz