মূল অংশে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাবিপ্রবি ছাত্রদলের পোস্টার-ব্যানার স্থাপন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাবিপ্রবি ছাত্রদলের পোস্টার-ব্যানার স্থাপন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাবিপ্রবি ছাত্রদলের পোস্টার-ব্যানার স্থাপন। ছবি: মাইন উদ্দীন

শাবিপ্রবি প্রতিনিধি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পোস্টার ও ব্যানার স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (৬ নভেম্বর) রাত নয়টায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক চেতনা ও তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে আমাদের এ উদ্যোগ। নতুন প্রজন্মকে দিবসটির ইতিহাস, তাৎপর্য ও চেতনা সম্পর্কে সচেতন করা এবং ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।’

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz