মূল অংশে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

কুবিতে উৎসবমুখর পরিবেশে দীপাবলি ও শ্যামাপূজা উদযাপিত

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
কুবিতে উৎসবমুখর পরিবেশে দীপাবলি ও শ্যামাপূজা উদযাপিত
সনাতন ধর্মের আরাধ্য দেবী কালী। ছবি: অলটাইম নিউজ ডটকম

কুবি প্রতিনিধি

অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রত্যাশায় উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদযাপিত হয়েছে শুভ দীপাবলি ও শ্যামাপূজা।

রবিবার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে সনাতনী শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। পূজা-অর্চনার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় দিনটি।

আয়োজকরা জানান, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ই দীপাবলির মূল বার্তা। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে প্রতিবছর এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে চান আয়োজকরা।

উচ্ছ্বাস প্রকাশ করে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী মিলন সূত্রধর বলেন, “প্রতি বছরের মতো এবারও দীপাবলির আয়োজন করা হয়েছে। সবাই মিলে সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি। আমরা চাই, প্রতিবছর এভাবেই সবাই মিলেমিশে ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দীপাবলি উদযাপিত হউক।”

অনুষ্ঠান শেষে পূজা উদযাপন পরিষদের সভাপতি সজিব বিশ্বাস বলেন, “অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয় কামনা করি। মা শ্যামার আশীর্বাদে সকলের জীবন আলো, আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে ধন্যবাদ জানাই। তিনি প্রশাসনিক সহযোগিতার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করেছেন।”

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz