মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
বিনোদন

লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১:২১ অপরাহ্ণ · আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি অবশেষে স্বীকার করেছেন আলোচিত ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিয়ের কথা জানান তিনি।

লাইভে আসাদ নূর বলেন, তিনি পারশাকে বিয়ে করেছেন। বিষয়টি পরিকল্পিত ছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙতে এবং মানুষের প্রতিক্রিয়া বুঝতে ইতিবাচক উদ্দেশ্যেই এ কৌশল নেওয়া হয়েছিল।

আসাদ নূর জানান, মানুষ যাতে বিষয়টি বুঝতে পারে, সে জন্য ইচ্ছা করেই কিছু সূত্র রাখা হয়েছিল। এর মধ্যে ছিল পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার বিষয়টি। ছবি আড়ালে রাখা এবং পরে পিছু হটার মাধ্যমে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া যাচাই করাই ছিল তাঁদের উদ্দেশ্য।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতিরিক্ত আগ্রহী এবং ধর্মীয় উগ্রতা বা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী ব্যক্তিদের প্রতিক্রিয়া দেখতেই এমন আয়োজন করা হয়েছিল।

বিয়ের আইনগত প্রক্রিয়া সম্পর্কে আসাদ নূর জানান, ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাঁদের বিয়ে হয়েছে। এ আইনে বিয়ের জন্য কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়নি বলে জানান তিনি।

পারশার পরিবারের প্রশংসা করে আসাদ নূর বলেন, পারশা তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান এবং তাঁদের অত্যন্ত আদরের। তাঁর বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। তাঁর ক্যারিয়ার ও যোগ্যতার প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ নূর।

রাজনৈতিক বা গোষ্ঠীগত সম্পৃক্ততার অভিযোগও নাকচ করেন তিনি। আসাদ নূরের দাবি, তিনি বা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও তাঁরা অর্থ বা অনুদান নেননি।

জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন আসাদ নূর। তিনি বলেন, আন্দোলনের সময় পারশা ‘পোস্টার গার্ল’ ছিলেন। ‘চলো ভুলে যাই’ গানেও তাঁর ব্যাপক ভূমিকা ছিল। ৫ আগস্টের পর ক্ষমতার মোহে না জড়িয়ে তিনি জুলাইপন্থীদের সঙ্গেই যুক্ত ছিলেন বলে মন্তব্য করেন আসাদ নূর।

ধর্মীয় আলোচনা ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় বছর ধরে কোনো ধর্মের সমালোচনা করেন না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে তাঁর ভালো লাগে না। তাঁর মতে, সমাজে ভালো মানুষের পাশাপাশি ভালো নাস্তিক ও ধার্মিক—দুই শ্রেণির মানুষই রয়েছেন।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে আপত্তিকর ট্রল ও অপপ্রচার চালানোর সমালোচনা করেন আসাদ নূর। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি নারীদের সম্মান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz