মূল অংশে যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ · ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

ববি ক্যাম্পাসে ঘুরতে এসে শিশুসন্তানসহ শিক্ষার্থীর বোন নিখোঁজ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ · আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ববি ক্যাম্পাসে ঘুরতে এসে শিশুসন্তানসহ শিক্ষার্থীর বোন নিখোঁজ
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঘুরতে এসে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বোন ও তাঁর সাত বছর বয়সী ছেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ দুজন হলেন সাবিকুন্নাহার লিজা (২৭) ও তাঁর ছেলে লাবিব (৭)। তাঁদের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার দুপুরে বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

নিখোঁজ সাবিকুন্নাহার বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী শাকিলা জাহান শিমুর বোন। বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে নিখোঁজ হন।

শাকিলা জাহান শিমুর চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, ‘আমরা এখনো আমার চাচাতো বোন ও তাঁর ছেলেকে খুঁজে পাইনি। আত্মীয়স্বজনের সঙ্গেও কথা বলেছি এবং বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে আজ দুপুরে থানায় জিডি করেছি।’

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে আজ সকালে পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের জিডি করার পরামর্শ দিয়েছি। পরে দুপুরে তাঁরা থানায় এসে জিডি করেছেন।’

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz