মূল অংশে যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ · ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

এত রক্ত পান করে দেশ থেকে পালিয়ে যাওয়া নারীকে সাদরে ফিরিয়ে আনার তোড়জোড় চলছে: রিজভী

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ · আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
এত রক্ত পান করে দেশ থেকে পালিয়ে যাওয়া নারীকে সাদরে ফিরিয়ে আনার তোড়জোড় চলছে: রিজভী
ছবি: সংগৃহীত

এত রক্ত পান করে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে সাদরে ফিরিয়ে আনার তোড়জোড় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আবু সাঈদ, আহনাফ, ফাইয়াজসহ চট্টগ্রামের মানুষ এবং ১ হাজার ৪০০ জনকে হত্যা করেছেন। তাঁর বিরুদ্ধে মামলা চলছে। অনেক মামলায় সাজা হয়েছে, মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। তাঁকে নিয়ে এত ভাগাভাগি কেন?

তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় হবে। দুই দেশের মধ্যে আলোচনা করে তাঁকে দেশে ফিরিয়ে এনে চলমান বিচারের আওতায় আনতে হবে। যে দণ্ড দেওয়া হয়েছে, তাঁকে তা ভোগ করতে হবে।

রিজভী আরও বলেন, মনে হচ্ছে, শেখ হাসিনা যেন বাপের বাড়ি বা স্বামীর বাড়ি গেছেন। তাঁকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে! যিনি এত রক্ত পান করে দেশ থেকে পালিয়েছেন, তাঁকে সাদরে ফিরিয়ে আনার মতো কথাবার্তা শোনা যাচ্ছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz