মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬

গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাসটি ইরাক সীমান্তের কাছে দুর্ঘটনায় পড়ে।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬
ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলে গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি কী কারণে উল্টে গেছে, তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরএনএ জানায়, গ্যাস শোধনাগারের কর্মীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় এবং আহত হন ১৬ জন।

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, দুর্ঘটনাস্থলে ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এ ছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়েছে।

ইরানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার দীর্ঘদিন ধরেই উদ্বেগের বিষয়। দেশটির সরকারি লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের জুন মাসের তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত আগের ১২ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz