দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে তাঁকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা নিয়েও আলোচনা-সমালোচনা চলছে।
এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদেও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ১০ ও ১১ নভেম্বর সংসদে এ নিয়ে আলোচনা হয়।
এসব ঘটনার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদের এমন বক্তব্য সামনে এলো।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
পঁচাত্তরের ৭ নভেম্বর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু: জহির উদ্দিন স্বপন
৬ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





