মূল অংশে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ · ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

রাজশাহী থেকে ফেরার পথে পথে নিষিদ্ধ আওয়ামীলীগের হাতে হয়রানির শিকার ববি ফুটবল টিম

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ · আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
রাজশাহী থেকে ফেরার পথে পথে নিষিদ্ধ আওয়ামীলীগের হাতে হয়রানির শিকার ববি ফুটবল টিম
ছবি: সংগৃহীত

ববি প্রতিনিধি:

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে হেনস্তার শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফুটবল দলের খেলোয়াড়রা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খেলোয়াড়দের আটকে রাখা, মোবাইল ফোন তল্লাশি, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের করেছে।

জানা যায়, আজ সকাল ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়রা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা বাসস্ট্যান্ড থেকে তুহিন পরিবহনের একটি বাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাসটি ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এসে আর যেতে পারবে না জানিয়ে খেলোয়াড়দের নামিয়ে দেয়। পরে খেলোয়াড়রা অটোরিকশাযোগে টেকেরহাটের উদ্দেশ্যে রওনা হলে পথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হন বলে অভিযোগ করেন তারা।

অভিযোগ অনুযায়ী, এ সময় খেলোয়াড়দের পথরোধ করে মোবাইল ফোন তল্লাশি করা হয় এবং বিভিন্ন ধরনের গালিগালাজ করা হয়। ববি ফুটবল দলের মিডফিল্ডার ফাহিমের মোবাইল ফোনে শহীদ ওসমান হাদিকে নিয়ে একটি পোস্ট থাকায় তাঁর ফোনটি জোরপূর্বক কেড়ে নেওয়া হয়। এ সময় খেলোয়াড়দের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং তাঁদের যেতে বাধা দেওয়া হয়। প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা খেলোয়াড়দের আটকে রাখা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় হেনস্তার শিকার ফুটবলার ফাহিম বলেন, “আমার কাছ থেকে জোরপূর্বক মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। আমার গায়ে হাত তোলা হয়েছে। মানহানি করার পাশাপাশি ফেসবুকে আপত্তিকর পোস্ট দিতে বাধ্য করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক মো. রুবেল বলেন, রাজশাহী থেকে ফেরার পথে গোপালগঞ্জ মোস্তফাপুর ও টেকেরহাট এলাকায় আমাদের নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা হেনস্তা করেছে। আমাদের মোবাইল ফোন চেক করেছে তারা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়েছে৷ আওয়ামীলীগের বিভিন্ন স্লোগানও দেয়ানো হয়েছে। আমরা এখনো পথে আছি অটো ঠিক করে ভেঙে ভেঙে আসতেছি মোস্তফাপুর থেকে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর বিচার দাবি করছি।

শারীরিক শিক্ষাদপ্তরের পরিচালক, সিরাজিস সাদিক স্যার বলেন, আমার এই বিষয়ে ফুটবল প্লেয়ারদের সাথে সবসময় কথা হচ্ছে।

আমি চেষ্টা করেছিলাম বাস পাঠানোর জন্য কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের পরিবহনপুল থেকে বাস দেওয়া সম্ভব হয়নি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz