মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
ক্যাম্পাস

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জবি প্রতিনিধি

রাজধানীর আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫ ব্যাচের জুবায়েদ হোসেন নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার আনুমানিক ছয়টার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনির বাসার সিড়িতে রক্তাক্ত লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, ছুরিকাঘাতে নিহত হয়েছে। ওই বাসাটিই ছিল তার টিউশনের বাসা। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি।