মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ডাকসুর বাস সার্ভিস

Saif প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ডাকসুর বাস সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ঢাবি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ডাকসুর বাস সার্ভিস থেকে মোট ১০টি বাস সকাল সাড়ে এগারোটায় ক্যাম্পাস থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে ছেড়ে যাবে।

বাসগুলোর মধ্যে ৫টি বাস ভিসি চত্বর থেকে, ৩টি বাস কার্জন হল এলাকা থেকে, ২টি বাস টিএসসি থেকে যাত্রা করবে বলে জানান তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz