মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ: প্রতি আসনে লড়ছেন ২৪ জন

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ: প্রতি আসনে লড়ছেন ২৪ জন

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।

দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা চলবে।ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এ বছর কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ২৪ জন।

পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার ৯টি মূল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz