মূল অংশে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

জকসুর ভোট গণনা স্থগিত

Saif প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
জকসুর ভোট গণনা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

এ বিষয়ে তিনি জানান, ভোট গণনার জন্য দুটি প্রতিষ্ঠান থেকে মোট ছয়টি মেশিন আনা হয়েছিল। তবে গণনা শুরুর কিছুক্ষণ পরই একাধিক মেশিনে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। ফলে সুষ্ঠু ও নির্ভুলভাবে ফলাফল নিশ্চিত করতে আপাতত ভোট গণনা স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় সংসদের ভিপি ও জিএস পদপ্রার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz