মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

জকসু নির্বাচন: ভিপি-জিএসে এগিয়ে শিবির, এজিএসে ছাত্রদল

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
জকসু নির্বাচন: ভিপি-জিএসে এগিয়ে শিবির, এজিএসে ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের একটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম আরিফ এগিয়ে রয়েছেন। আর এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর রহমান তানজীল।

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

নৃবিজ্ঞান বিভাগের ম্যানুয়াল ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৭ ভোট। আর জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৩৪। এদিকে ছাত্রদলের এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজীল পেয়েছেন ১২৬।

এর আগে রাত ১টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হয়। এরপর দুটি ওএমআর মেশিনের মাধ্যমে একই ভোট পুনরায় গণনা করা হচ্ছে। ম্যানুয়াল গণনার ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল মিলবে, সেই মেশিন দিয়েই পরবর্তী সব কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট দিয়ে নতুন করে গণনা শুরু করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz