মূল অংশে যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ · ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

আকুর বিল পরিশোধে কমল রিজার্ভ, বিপিএম৬-এ ২৯.৯৮ বিলিয়ন ডলার

বর্তমানে দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ হাজার ৪৮৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ · আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
আকুর বিল পরিশোধে কমল রিজার্ভ, বিপিএম৬-এ ২৯.৯৮ বিলিয়ন ডলার
ফাইল ছবি

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ হাজার ৪৮৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার। অন্যদিকে, আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ২ হাজার ৯৯৮ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ডলার।

আকুর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যকার আমদানি-রপ্তানির দায় সাধারণত প্রতি দুই মাস অন্তর নিষ্পত্তি করা হয়। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ৯টি। এগুলো হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার, ইরান ও মালদ্বীপ।

বাংলাদেশ ব্যাংক সাধারণত তিনটি পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করে। গ্রস বা স্থূল রিজার্ভে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকা মোট বৈদেশিক মুদ্রার সম্পদ অন্তর্ভুক্ত থাকে। এর মধ্যে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ), দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও বিশেষ অঙ্কন অধিকার (এসডিআর) রয়েছে।

অন্যদিকে, আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে স্বল্প-তরল সম্পদ বাদ দিয়ে তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার হিসাব করা হয়। এ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট আন্তর্জাতিক রিজার্ভও (এনআইআর) হিসাব করা হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত গ্রস ও বিপিএম৬ পদ্ধতির রিজার্ভের তথ্য প্রকাশ করে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz