মূল অংশে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ইউনিট চলতেই বিদ্যুৎ লাগবে ১২০ মেগাওয়াট: বিশেষজ্ঞ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ · আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ইউনিট চলতেই বিদ্যুৎ লাগবে ১২০ মেগাওয়াট: বিশেষজ্ঞ
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত সব ধরনের পরীক্ষা শেষে গত ১১ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে সফলভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। অক্টোবরের শেষ দিকে কেন্দ্রটির কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন বা পাওয়ার স্টার্ট-আপ।

পাওয়ার স্টার্ট-আপ সফল হলে চুল্লিতে ধাপে ধাপে শক্তি উৎপাদন বাড়ানো হবে। ৩ শতাংশ থেকে পর্যায়ক্রমে ৩০ শতাংশ পর্যন্ত উৎপাদন সক্ষমতা বাড়ানো হলে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রিড ব্যবস্থা প্রস্তুত হলে আগামী ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের নিউক্লিয়ার গ্রিডের সঙ্গে দেশের প্রচলিত গ্রিড ব্যবস্থার সংযোগ স্থাপনে কিছু অসামঞ্জস্য দেখা দিতে পারে। এ কারণে সংযোগের বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও নিজস্ব পরিচালন কার্যক্রম চালাতে ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ প্রয়োজন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম জানান, পুরো প্ল্যান্ট ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালনায় প্রায় ১২০ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে।

তিনি আরও বলেন, টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন না হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে না। দেশের গ্রিড ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে।

করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কাঁচামাল আমদানিতে বাধা সৃষ্টি হওয়ায় ২০২৩ সালে নির্ধারিত সময় অনুযায়ী রূপপুর বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz