মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক অংশগ্রহণের স্বাধীনতা চায় জাতিসংঘ

রাজনৈতিক কর্মকাণ্ডে সব দল ও ব্যক্তির অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান সংস্থাটির।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক অংশগ্রহণের স্বাধীনতা চায় জাতিসংঘ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে সব রাজনৈতিক দল ও ব্যক্তির অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনার শাসনামলে আন্দোলন চলাকালে হতাহতের ঘটনা এবং তার সমর্থকদের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান। প্রশ্নে সাংবাদিক দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনের প্রতিবেদনে উঠে এসেছে।

জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই। তবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনে নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহি নিশ্চিত করার ওপর সংস্থাটি গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত বলে তারা বিশ্বাস করেন।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারান। ওই সময় সংঘর্ষে আরও কয়েক হাজার মানুষ আহত হন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz