মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ করার আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে।

তিনি বলেন, শর্তের কারণে সরকার আইএমএফের কর্মসূচি থেকে পিছিয়ে যায়নি। বরং আগের সরকারের সময়ে নেওয়া কর্মসূচিতে এমন কিছু বিষয় রয়েছে, যা বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা কঠিন।

আমীর খসরু বলেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সময়ের প্রয়োজন রয়েছে। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতে পারে। একই সঙ্গে দেশের অর্থনীতি ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন।

তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এসব পরিবর্তন বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক কাঠামো নতুনভাবে সাজাতে হবে। সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীরা নিজেদের কার্যক্রম সমন্বয় করছে। আইএমএফও সরকারের পরিকল্পনার সঙ্গে সমন্বয় করছে বলে জানান তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz