মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
আন্তর্জাতিক

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা তেহরানে অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

প্রতিবেদনে বলা হয়, নিহত খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজার নামাজ পরিচালনা করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বদের একজন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

এই জানাজায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিও জানাজা অনুষ্ঠানে অংশ নেন।

রাষ্ট্রীয় পর্যায়ের এই বিশাল শোকানুষ্ঠানকে কেন্দ্র করে তেহরানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।