মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন। বুধবার দুপুরে তারা হামলার শিকার হন। পরে বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহত এক সদস্যের মৃত্যুর বিষয়টি জানান।শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, নিহত ওই সদস্যের নাম সারাহ বেকস্ট্রম (২০)। তিনি গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহত সদস্য অ্যান্ড্রু উলফের (২৪) অবস্থা আশঙ্কাজনক।থ্যাঙ্কসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প সারাহ বেকস্ট্রমের মৃত্যুর কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সারাহ ছিলেন অত্যন্ত সম্মানিত ও অসাধারণ মানুষ।’