মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর প্রদান

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ মার্চ ২০২৬, ২:১২ অপরাহ্ণ · আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর প্রদান

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

অবসরে পাঠানো অন্য চার কর্মকর্তা হলেন— অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ও মো. তওফিক মাহবুব চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন। এছাড়া মো. মাসুদুর রহমান পুলিশ অধিদপ্তর এবং তওফিক মাহবুব চৌধুরী সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz