মূল অংশে যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ · ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

দায়িত্বের মেয়াদ শেষ, দপ্তর ছাড়লেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার

এক বছরের দায়িত্ব শেষে রাকসুর চাবি ও আসবাবপত্র হস্তান্তর করে দপ্তর ছেড়েছেন তিনি।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ণ · আপডেট: ৫ নভেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
দায়িত্বের মেয়াদ শেষ, দপ্তর ছাড়লেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার
নিজের দপ্তর ছাড়ছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় দপ্তর ছেড়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাতে দপ্তরটি সিলগালা করে তিনি বিদায় নেন।

রাকসুর কোষাধ্যক্ষের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে তিনি দপ্তর ছাড়েন। পরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সালাহউদ্দিন আম্মার।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় রাবিয়ানরা! আপনারা আমার মতো নগণ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে এই সম্মান দিয়েছিলেন। আমি আপনাদের জন্য নিজের সামর্থ্য, সময়, শ্রম দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। অনেক ভুল করেছি, সেগুলোর জন্য আপনাদের কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থী।’

শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আম্মার আরও লেখেন, তারা তাকে নতুন জীবন দিয়েছেন। নির্বাচিত না হলে হয়তো নীরবে-নিভৃতে হারিয়ে যেতেন কচুরিপানার মতো।

আম্মার জানান, প্রশাসনের চিঠি অনুযায়ী ৪ নভেম্বর রাকসুর চাবি ও আসবাবপত্র হস্তান্তরের কথা ছিল। বড় একটি দায়িত্ব থেকে মুক্ত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শেষ সময়টা রাকসুর এক বছরের সঙ্গী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

তিনি আরও জানান, এখন থেকে পরবর্তী রাকসুর দাবি এবং বিগত ৯ দফা আন্দোলনের কার্যক্রম ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মের মাধ্যমে চলবে। শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে তাকে স্মরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আর্থিক সমস্যাগুলো ইনশাআল্লাহ ‘নভোকালচার’ প্ল্যাটফর্মের মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz