মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
জাতীয়

লাইফ সাপোর্টে শরিফ ওসমান হাদী: ঢামেক পরিচালক

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
লাইফ সাপোর্টে শরিফ ওসমান হাদী: ঢামেক পরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করে আহত করা হয়েছে। মস্তিষ্কে গুলি লাগায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢামেক পরিচালক নিশ্চিত করে জানান, হাদীর মাথায় গুলিবিদ্ধ অংশে জরুরি অস্ত্রোপচার চলছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

গত ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে শরিফ ওসমান হাদি দাবি করেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি লিখেছিলেন, বিদেশি নম্বর থেকে একাধিক কল ও মেসেজের মাধ্যমে তাকে নজরদারিতে রাখা হচ্ছে এবং পরিবারকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।

ঘটনার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী অবস্থান নিয়েছে।