মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
জাতীয়

সরকারকে এক ঘণ্টার আলটিমেটাম

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
সরকারকে এক ঘণ্টার আলটিমেটাম

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ও শাহবাগে পুলিশি হামলার বিচার চেয়ে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। 

আজ শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শাহবাগে এ আলটিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের পোশাকে যারা হামলা চালিয়েছে তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে চায় কি না তা তদন্ত করতে হবে। আগামী এক ঘণ্টার মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার করতে হবে।

অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, আজকের এই হামলার সঙ্গে পুলিশ লীগ জড়িত। কে কে আজ তাদের নিয়ন্ত্রণ করেছেন তা খুঁজে বের করতে হবে। তারা পরিকল্পিতভাবে আজকের ইস্যুকে বড় করেছেন।

অনেক মানুষকে নির্দয়ভাবে পিটিয়েছেন। তাদের শাস্তি নিশ্চিত করতেই হবে।

তিনি আরো বলেন, ওসমান হাদি হত্যার বিচার ইস্যুতে ইনকিলাব মঞ্চ যে দাবি জানিয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে। আগামী ৮ তারিখের মধ্যেই জাতিসংঘকে এ বিষয়ে চিঠি দিতে হবে।