মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত

তবে লংমার্চ পুরোপুরি বাতিল করা হয়নি। পরবর্তী তারিখ ও কর্মসূচির বিষয়ে শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৪:০১ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত
ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঘোষিত সিলেট অভিমুখী লংমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ২১ নভেম্বর ঢাকা থেকে সিলেট অভিমুখে এ কর্মসূচি পালনের কথা ছিল।

সড়কের বেহাল পরিস্থিতি, সাধারণ যাত্রীদের ভোগান্তির আশঙ্কা এবং যাতায়াত ব্যবস্থাপনায় জটিলতার কারণে আপাতত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লংমার্চ পুরোপুরি বাতিল করা হয়নি। পরবর্তী তারিখ ও কর্মসূচির বিষয়ে শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা এ তথ্য জানান।

দলীয় সূত্রে জানা গেছে, লংমার্চে অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য ট্রেন ব্যবহারের পরিকল্পনা ছিল। তবে একই সময়ে সাধারণ যাত্রীদের নিয়মিত যাতায়াত স্বাভাবিক রাখার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। রাজনৈতিক কর্মসূচির কারণে রেলসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, ‘একই ট্রেনে কয়েক হাজার মানুষ ঢাকার বাইরে যাত্রা করলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে লংমার্চ পুরোপুরি বাতিল করা হয়নি। শীর্ষ নেতারা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।’

এর আগে গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে আরও দুটি লংমার্চ করে জোটটি।

এসব কর্মসূচির ধারাবাহিকতায় ২১ নভেম্বর সিলেট অভিমুখে চতুর্থ লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কর্মসূচি শুরুর প্রায় এক সপ্তাহ আগে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো।

কর্মসূচি স্থগিতের বিষয়ে ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘২১ তারিখকে সামনে রেখে আমরা আপাতত প্রস্তুতি নিচ্ছি না, এটুকু বলা যায়। বাকি সিদ্ধান্ত শীর্ষ বৈঠকে যা হবে, সে অনুযায়ী আপনাদের জানাতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন কর্মসূচি আবার ঢেলে সাজাব। সবকিছু মিলিয়ে শীর্ষ বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz