মূল অংশে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ধর্ম

ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখ সচেতনতামূলক বার্তা সৌদির

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখ সচেতনতামূলক বার্তা সৌদির

ওমরাযাত্রীদের ইবাদত পালনে সহায়তা ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে ডিজিটাল উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ১৪৪৮ হিজরি ওমরা মৌসুমের প্রথম প্রান্তিকে নয়টি ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা প্রচার করেছে দেশটির ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। এসব কার্যক্রম থেকে উপকৃত হয়েছেন প্রায় ২ লাখ ২৫ হাজার মানুষ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার মসজিদুল হারামসংলগ্ন বিভিন্ন হোটেলের নামাজের স্থান এবং হারাম এলাকার বাইরের মসজিদগুলোতে ইলেকট্রনিক স্ক্রিন বসানো হয়েছে। এসব স্ক্রিনে ধাপে ধাপে ওমরার নিয়ম, ইবাদত-বন্দেগি ও ধর্মীয় নির্দেশনা তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে ওমরাযাত্রীদের নিরাপত্তাবিধি ও নির্ধারিত নিয়ম মেনে চলতেও সচেতন করা হচ্ছে।

স্ক্রিনে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে যাত্রীরা নিজেদের পছন্দের ভাষায় ধর্মীয় বই, শিক্ষামূলক উপকরণ ও প্রয়োজনীয় নির্দেশনা নিতে পারছেন। এ ছাড়া ওমরার বিধিবিধানসহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ দিতে বহুভাষিক টোল-ফ্রি সেবাও চালু রয়েছে।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর আওতায় হজ ও ওমরা খাতে চলমান ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই পবিত্র মসজিদে আসা মুসল্লিদের সেবার মান বাড়ানো এবং তাদের ধর্মীয় সফরের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার লক্ষ্য রয়েছে।

এদিকে হজ ও ওমরা মন্ত্রণালয়ের ‘নুসুক’ ডিজিটাল প্ল্যাটফর্মে বর্তমানে ১৩০টির বেশি সেবা রয়েছে। প্ল্যাটফর্মটির কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী ১৮০টির বেশি ভাষায় ধর্মীয় ও ব্যবহারিক বিষয়ে নির্দেশনা দিতে পারে।

তথ্যসূত্র: আরব নিউজ

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz