মূল অংশে যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ · ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ · আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কুকসু প্রতিষ্ঠা আন্দোলনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব ও নেতৃত্ব বিকাশের সুযোগ নিশ্চিত করতে দ্রুত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের স্বতন্ত্র ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্বের সুযোগ সীমিত রয়েছে। ফলে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া উত্থাপন, অধিকার সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিনিধিত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে।

এতে কুকসুর খসড়া গঠনতন্ত্র দ্রুত পর্যালোচনা ও অনুমোদন, নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও সময়সূচি প্রকাশ, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসার উদ্দিন ইফতি বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের শূন্যতা দূর করতে আমরা অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন দাবি করছি। দ্রুততম সময়ে গঠনতন্ত্র অনুমোদন ও বাস্তবায়ন করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হোক।

তিনি আরও বলেন, “কুকসু কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের স্বার্থ নয়, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার। তাই আর কোনো বিলম্ব না করে দ্রুত কুকসু নির্বাচন আয়োজনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, “ছাত্র সংসদ নির্বাচন দেওয়া শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। এটি একটি গণতান্ত্রিক অধিকারও। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরাই কেবল প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে পারেন। আমরা চাই, অবিলম্বে কোনো ধরনের বিলম্ব না করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা হোক।”

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz