শিক্ষার মানোন্নয়ন করতে আভাস-এর সাথে ববির সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মাফিদুল হাসান, ববি
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং প্রান্তিক, সুবিধাবঞ্চিত, অনগ্রসর জনগোষ্ঠী ও উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুদের আর্থ-সামাজিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং এস্যোসিয়েশন অব ভলান্টারী একশন ফর সোসাইটি (আভাস) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কক্ষে এই সমঝোতা স্মারক সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়।
ববি উপাচার্য প্রফেসর ড.মোঃ মামুন অর রশিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্টার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির এবং আভাস (AVAS)-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর রহিমা নাসরিন কাজল। এসময় অন্যান্যদের মধ্যে ববির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সাদেকুর রহমান, আভাস এর প্রোগ্রাম কো-অরডিনেটর মোঃ শহিদুল ইসলাম সহ আভাস এর ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতাবৃদ্ধির পাশাপাশি ইন্টার্নশিপসহ গবেষণা করার সুযোগ তৈরি হবে এবং প্রান্তিক, সুবিধাবঞ্চিত, অনগ্রসর জনগোষ্ঠী ও উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুদের আর্থ-সামাজিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও সক্ষমতা তৈরি হবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






