মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

রাকসুর তফসিল ও সিনেট সচল করতে প্রশাসনকে চার দিনের সময় দিল রাবি সংস্কার আন্দোলন

১৬ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ দুটি দাবি বাস্তবায়নের আহ্বান সংগঠনটির।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
রাকসুর তফসিল ও সিনেট সচল করতে প্রশাসনকে চার দিনের সময় দিল রাবি সংস্কার আন্দোলন

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেটের কার্যক্রম সচল করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের সময় বেঁধে দিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সময়সীমা ঘোষণা করেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস দুটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—আগামী ১৬ নভেম্বরের মধ্যে পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে সিনেট অধিবেশন আহ্বান ও সিনেটের কার্যক্রম সচল করা।

এ সময় সংগঠনটির আহ্বায়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা যখন উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে যাই, তখন তিনি বলেন ভর্তি পরীক্ষার সময় তিনি ঝুঁকি নিতে চাচ্ছেন না। কিন্তু এখন ভর্তি পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে। তাই আশা করছি, আর কোনো পিছুটান নেই। রাকসু নির্বাচন যথাসময়ে হতে কোনো আইনি বাধাও নেই। উপাচার্য এখন শুধু সিন্ডিকেটের অনুমোদন নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করে দেবেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এখন কোনো অস্থিতিশীল পরিবেশও নেই, যেখানে রাকসু নির্বাচন দেওয়া যাবে না। তাই কোনো প্রকার বিধিনিষেধ ছাড়াই রাকসু নির্বাচন অবশ্যই দিতে হবে।’

রাকসু নির্বাচনে ছাত্রদলের অবস্থান প্রসঙ্গে সালাউদ্দিন আম্মার বলেন, ছাত্রদলের বড় একটি অংশ নির্বাচন চায়। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিতে চাইলে তা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, গত ১০ নভেম্বর সালাউদ্দিন আম্মারকে আহ্বায়ক ও আরিফ আলভিকে সদস্যসচিব করে ১৯ সদস্যের কমিটি গঠন করে ‘রাবি সংস্কার আন্দোলন’।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz